x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap

Dahanpurush

Author - Suparna Chatterjee Ghoshal

₹299

Description

Author : Suparna Chatterjee Ghoshal

Publisher : Boibondhu Publications

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 158

ISBN : 9788196377069

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
কালের এই অমোঘ আখ্যানে তিনি নায়ক নন, প্রতিনায়ক নন। তিনি শাসক নন, শাসিত তো ননই। প্রেমিক হিসেবে তিনি নিষ্ঠুরতম, সখা হিসেবে তিনি প্ররোচকপ্রবর। তিনি শ্রেষ্ঠ রাজপুরুষ দ্বারা প্রশংসিত; দিগ্বিজয়ী সম্রাট দ্বারা লাঞ্ছিত। আর এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ, তরঙ্গসংকুল সময়ের মধ্যে দাঁড়িয়েও তিনি দুঃখেযু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগতস্পৃহঃ। প্রেয়সীর ভর্ৎসনা, জ্ঞাতিদের অনাস্থাজনিত সংশয়, প্রিয় সখার অব্যবস্থিতচিত্ততা এমনকী ভাবীকালের জটিল সমালোচনার ক্ষুরধার- কিছুই তাঁকে বিচলিত করে না, কিছুই তাঁকে আন্দোলিত করে না। কিন্তু সত্যিই কি তাই? মানুষ অগ্নিকুণ্ড রচনা করে উষ্ণতা, নিরাপত্তা ও ধ্বংসের আকাঙ্খায়। আগুন নিজে কেন জ্বলে? কেন সে সহ্য করে নেয় সেই অপ্রমেয় দহনযন্ত্রণা? কোন অনির্দেশ্য নিয়তির অঙ্গুলিহেলনে? কোন উদ্দেশে? "দহনপুরুষ” অবতার নয়, রাষ্ট্রপুরুষ নয়, প্রেমিক বা যোদ্ধা নয়, এ-সকল বর্মের আড়ালে থাকা মানুষ কৃষ্ণের সন্ধান করে গেছে। হ্যাঁ, বাসুদেব নয়, একদা ক্ষমতাশালী রাজপুরুষ বসুদেবের নিয়তিনির্দিষ্ট পুত্র নয়; রক্তমাংসের মানুষের খোঁজ করেছে এই উপন্যাস।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""