আসলে আমার কিছু বাঁধাধরা নামের চরিত্র আছে। নিজের জীবন যখন এগোয় না, ধরুন কোথাও আটকা পড়েছে তখন আমি চেষ্টা করি তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর এই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা থেকেই একের পর এক গল্পের প্লট মাথায় কিলবিল করতে থাকে। একদিন ভিড় বনগাঁ লোকালে ধাক্কা খেতে খেতে অফিস যাওয়ার পথে সিগন্যালে এমনই জীবন থেমে গেলো, ঠিক সেই সময়ই হঠাৎ প্রথম উপন্যাসের ভাবনাটা মাথায় এলো।
এখন ভিড় ট্রেনে চিঁড়েচ্যাপ্টা হওয়ার একটা গুণ মাহাত্ম্য আছে, আর তা হলো একবার ভিড়ে চ্যাপ্টা হতে শুরু করলে আপনার মনসংযোগের মাত্রা ধীরে ধীরে ক্রমশ বাড়তে শুরু করবে, যত চ্যাপ্টা হবেন ততই কোনো একটা বিষয়ে আপনার মনসংযোগ আরও দৃঢ় হয়ে উঠবে। অগত্যা আমারও হলো তাই, বারাসাত থেকে দমদম- এইটুকু ট্রেন দূরত্বে চারিদিক থেকে একেবারে চিঁড়েচ্যাপ্টা হয়ে ভেবে ফেললাম "মেয়েটি সব জানতো"র কাহিনী!
Customers' review
Reviews
Be the first to review ""