ভয় মানেই সবসময় ভূত নয়। অনেক সময় ভয়ের জন্ম হয় আমাদের নিজের ভেতর। অন্ধকারে সন্দেহ থেকে, নিঃস্বঙ্গতা থেকে, অপরাধবোধ বা অজানা আশঙ্কা থেকে। অ ভুত" সেই সব গল্পের সংকলন, যেখানে আতঙ্ক আছে, ছায়া আছে, শিউরে ওঠার মুহূর্ত আছে, কিন্তু কোথাও কোনো ভূত নেই। এখানে ভয় আসে অচেনা মানুষের অদ্ভুত আচরণে, অজানা শব্দে, ভুলে যাওয়া স্মৃতির ফিরে আসায়, কিংবা এমন সত্যের সম্মুখীন হয়ে যা উপেক্ষা করা কঠিন।
আমরা বিশ্বাস করি, ছোট থেকে বড় সব পাঠকের মনেই গল্পগুলি জায়গা করে নেবে। প্রথমে গল্পের আবহ এক ভয়ার্ত পথে নিয়ে গেলেও শেষমেশ ক্ষুদে পাঠকরা উপলব্ধি করবে ভয়ের আড়ালে সব সময় কোনো ভুতুড়ে কারণ থাকে না। যুক্তি দিয়ে ভাবতে শেখাবে এই বই।
কারণ সবচেয়ে বড় ভয় হলো মনের ভয়।
পাতা উল্টে যান। শিহরণ শুরু হোক।
এই বই প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য 'বিন্দু বিসর্গ' প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবং সর্বোপরি পরস্পরের প্রতি কৃতজ্ঞতা, কারণ আমাদের দুজনের গল্প, পরিশ্রম ও ভালোবাসার যৌথ প্রচেষ্টাতেই সম্ভব হয়েছে "অ-ভূত"।
Customers' review
Reviews
Be the first to review ""