শহরের ভেতর খোলা ভ্যাটের মধ্যে পাওয়া গেল ভিনরাজ্যের এক রাজনৈতিক নেতার টুকরো করা মৃতদেহ।
একদিকে সরকার পক্ষ অন্যদিকে মিডিয়ার মারাত্মক চাপে তদন্ত কমিটি তৈরি করলেন ডিসি ডিডি। সেই তদন্তের গুরুত্বপূর্ণ ভার এসে পড়ল দিব্যর ওপরে।
তদন্ত করতে গিয়ে উঠে এল নব্বইয়ের দশকের নায়িকার বাড়ির অগ্নিকাণ্ড প্রসঙ্গ। কে ছিল সেই অগ্নিকাণ্ডের পিছনে?
ঘটনাচক্রে কলকাতার কাহিনি উড়ে গেল মালয়েশিয়ার সমুদ্র সৈকতে। ভিন্ন দেশের পাঁচ বান্ধবীর মধ্যে দিব্য কী যেন সূত্র খুঁজে বেড়ায়। পেনাং দ্বীপে ড্রাগন ডান্সের ভেতর কোন রহস্য লুকিয়ে রয়েছে কে জানে! জীবনের প্রথম কোভার্ট অপারেশনে গিয়ে দিব্য কীভাবে করবে এই জটিল রহস্যের সমাধান?
Customers' review
Reviews
Be the first to review ""