x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2

Golpoboliye Rabindranath

Author - Bijit Ghosh

₹175

Description

Author : Bijit Ghosh

Publisher : Bindubisharga

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 72

ISBN : 0

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
আধুনিক বাংলা ছোটগল্প উনিশ শতকের দান। রবীন্দ্রনাথের হাতেই বাংলা সাহিত্যের প্রথম শিল্প-সফল ছোটগল্পের ('দেনাপাওনা'-১৮৯১) জন্ম। রবীন্দ্রনাথের ছোটগল্পের আগে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, স্বর্ণকুমারী দেবী, নগেন্দ্রনাথ গুপ্ত প্রমুখের ছোটগল্প জাতীয় কিছু কিছু রচনা অবশ্য পাওয়া যায়। কিন্তু সেগুলি যথার্থ ছোটগল্প নয়। ছোটগল্পের শিল্পরূপের পূর্ণতা তাঁদের এইসব রচনার মধ্যে মেলে না। তবে ১৮৭৩-এ 'বঙ্গদর্শন' পত্রিকায় (২য় খণ্ড, ২য় সংখ্যা; ১২৮০) শ্রী পূঃ রচিত 'মধুমতী' রচনাটিতে ছোটগল্পের সামান্য লক্ষণ মেলে। বলা বাহুল্য 'মধুমতী' আদৌ যথার্থ অর্থে ছোটগল্প হয়ে ওঠেনি। 'বঙ্গদর্শন'-এ রচনাটিকে 'উপন্যাস' নামে পরিচিত করা হয়েছিল। এই লেখকের প্রকৃত নাম শ্রী পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়। ইনি ছিলেন বঙ্কিম-সহোদর। ১৮৭৪-এ 'ভ্রমর' পত্রিকায় (১২৮১) শ্রী সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় 'রামেশ্বরের অদৃষ্ট' ও 'দামিনী' নামের দুটি গল্প প্রকাশিত হয়। কিন্তু এ-দুটিও ঠিক ছোটগল্প নয়। 'নভেলা' শ্রেণির রচনা। এগুলিকে ঠিক ছোটগল্প না বলে, ছোটগল্পের পূর্বাভাস বললেই যথার্থ বলা হয়। যথার্থ অর্থে রবীন্দ্রনাথই বাংলা ছোটগল্পের প্রথম সার্থক শিল্পী। তিনিই প্রথম 'ছোটগল্প' কথাটি ব্যবহার করেন। রবীন্দ্রনাথের লেখা প্রথম সার্থক ছোটগল্প 'দেনাপাওনা' (১৮৯১)। অবশ্য এটিই তাঁর লেখা প্রথম গল্প নয়। এর আগেও রবীন্দ্রনাথ চারটি ছোটগল্প রচনার চেষ্টা করেছিলেন।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""