২০১৩ সালের ৩রা মে ভারতীয় সিনেমা ১০০ বছরে পা দিল। তাই দেশজুড়ে পালিত হচ্ছে ভারতীয় সিনেমার শতবর্ষ। ঠিক ১০০ বছর আগে এই দিনটিতে মুক্তি পেয়েছিল 'রাজা হরিশচন্দ্র'।
১৯১৩ খ্রিষ্টাব্দে এই ছবি তৈরি করে দেশে হইচই ফেলে দেন দাদাসাহেব ফালকে। ১৯১৩ সালের ২১শে এপ্রিল, মুম্বইয়ের অলিম্পিয়া থিয়েটারে এই ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। রীতিমতো কার্ড ছাপিয়ে সমাজের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানিয়ে ছবিটি দেখিয়েছিলেন দাদাসাহেব। ছায়াছবিটি সাধারণ দর্শকদের জন্য দেখানো হয়েছিল মুম্বইয়ের করোনেশন থিয়েটারে, ১৯১৩ সালের ৩রা মে। চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজক ছিলেন শ্রী ঢুন্ডিরাজ গোবিন্দরাম ফালকে। ৩রা মে যখন সাধারণ দর্শকের জন্য সিনেমাটি রিলিজ করা হয়, সকলে চমকে গিয়েছিলেন। মুম্বইয়ের করোনেশন থিয়েটারে টানা ২৩ দিন এই ছবি চলার পর এতটাই প্রশংসিত হয়েছিল যে, ফালকেকে পরে হলের সংখ্যা বাড়াতে হয়। রাজা হরিশচন্দ্রর জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবির দৈর্ঘ্য ছিল প্রায় ৫০ মিনিট। আর এটি তৈরি করতে ফালকের সময় লেগেছিল প্রায় আট মাস। কারণ ভারতীয় কলাকুশলী ছাড়া আর অন্য কারো সাহায্য নেননি তিনি। এখানে শুধু পুরুষ অভিনেতারাই অভিনয় করেছিলেন। মহিলা অভিনেত্রী পাওয়া যায়নি, কারণ মেয়েদের সিনেমায় বা থিয়েটারে অভিনয় করা তখন ভালো চোখে দেখা হত না। যাই হোক, অন্না সালুঙ্কে নামক এক হোটেলের কুককে খুঁজে বের করা হয়েছিল।
Customers' review
Reviews
Be the first to review ""