লেখকের অর্ধেক লেখাজীবন কেটে গিয়েছিল রামায়ণ গবেষণায়। রামকথাকে তিনি ইতিহাস, দর্শন, নৃতত্ত্ব, মনস্তত্ত্ব, তুলনামূলক মিথলজি ও নিম্নবর্গ চর্চা আদি ষড় সমাজবিজ্ঞানের অনুবীক্ষণের নিচে ফেলে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করেছেন।
তাতে উঠে এসেছে কিছু বিস্ময়কর তত্ত্ব ও তথ্য। হনুমানের সঙ্গে মৌসুমী বায়ু ও সূর্য মিথের সম্পর্ক, বন্দিনী সীতার স্নায়ুরোগ ও হনুমানের কাউন্সিলিং, রামায়ণে সমকামিতা ও বৌদি সম্ভোগ প্রবণতা, কৈকেয়ী ও শবরীর প্রতি কাব্যে উপেক্ষিতা, রামকথা ও রূপকথার অমোঘ সাযুজ্য, সীতাহরণের অথবা কুম্ভকর্ণের মধ্যেকার মনস্তত্ত্বের খেলা, উদ্বাস্তুতা ও মার্কসীয় অ্যালিয়েনেশন তত্ত্ব ইত্যাদি।
Customers' review
Reviews
Be the first to review ""