সালাম এখনো মাথা নিচু করেই রেখেছে, কোন কথাই ওকে জিজ্ঞেস করতে হলো না, তার আগেই সে বলে উঠলো, আমার নাম আপনে অবশ্যই শুনছেন। আমার নাম বাইট্টা সালাম। না জাইনা তো আর আসেন নাই।
কিন্তু একটা কথা মনে হয় জানেন না, আমি খোঁচরেরে কোন তথ্য দেই না। একদিন আমি এই জেলখানা থিকা বাইর হমু। তখন আমি চাই না, আমার কোন ভাই বেরাদার আমারে খুন করার জন্য খারাইয়া থাকুক।
এহন চইলা যান, আপনেও ঘুমান, আমারেও ঘুমাইতে দেন। আমার মুখ থিকা কিছুই বাইর করতে পারবেন না'।
নওশাদ হাসলো, মৃদু শব্দ হল সে হাসিতে, কিন্তু তাতে যেন সালামের শরীর শিউরে উঠলো। কারণটা ধরতে পারলো না সে।
নওশাদের গলার স্বর হালকা, তোর এই ব্যবহারে আমি খুবই খুশি হইছি। ঠিক কথা, খোচরেরে কোন ধরণের তথ্য দিবি না।
Customers' review
Reviews
Be the first to review ""