মৃতকৈটভ সিরিজ যাঁরা পড়েছেন, তাঁদের কাছে একটি বিনীত কিন্তু জরুরি অনুরোধ- কলিপুরুষ শুরু করার আগে অবশ্যই উদ্ভবলিঙ্গ সিরিজটি পড়ে নেবেন। কারণ এই তিনটি সিরিজ- মৃতকৈটভ, উদ্ভবলিঙ্গ এবং কলিপুরুষ; আলাদা আলাদা কাহিনি হলেও, আসলে তারা একে অপরের সঙ্গে অদৃশ্য সুতোয় বাঁধা। চরিত্র, ঘটনা, সময়চক্র আর ধারণার স্তরে স্তরে তারা মিলেমিশে গড়ে তুলেছে এক বৃহৎ মাল্টিভার্স।
এই মাল্টিভার্সের পঞ্চম গ্রন্থ হলো উদ্ভবলিঙ্গ ২।
এই সিরিজের মূল আকর্ষণ আমাদের মাইথোলজি- কিন্তু সেই মাইথোলজি, যা পাঠ্যপুস্তকে খুব কমই আলোচিত। পরিচিত পুরাণকথার বাইরেও যে বিস্তৃত এক জগৎ রয়েছে, যেখানে বহু দেবতা, শক্তি ও ধারণা অনালোচিত থেকে গেছে; এই কাহিনি বারবার সেই দিকেই আলো ফেলতে চেয়েছে। উদ্ভবলিঙ্গ সিরিজ সেই প্রচেষ্টারই একটি অংশ, যেখানে পুরাণকে দেখা হয়েছে প্রশ্নের চোখে, কল্পনার সাহসে এবং আধুনিক বোধের আলোয়।
Customers' review
Reviews
Be the first to review ""