একবার এক বন্ধুর সঙ্গে সাইকেল নিয়ে চরতে বেরিয়েছিলাম। কত আর বয়স তখন... এই পনেরো কী যোলো। চেনা রাস্তা ঘাট, পরিচিত গণ্ডি পেরিয়ে যতটা যাওয়া যায় যাব পরিকল্পনা করে বেরিয়ে পড়েছিলাম। শীতকাল বলেই দুপুরে খাওয়া-দাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম। বিকেল নাগাদ বাড়ি থেকে বেশ অনেকটা দূরে একটা অচেনা রাস্তার পাশে একটা চা দোকানের সামনে গিয়ে হাজির হলাম। আমার বন্ধু বলল একটু চা খেয়ে বাড়ির দিকে ফেরা যেতে পারে।
সেই দোকানেই একজানের কাছে শুনেছিলাম গল্পটা। একজন মানুষ বেশ কিছু লোককে খুন করে এসে লুকিয়েছিল তাদের পাড়ায়। এমন সে মিশেছিল সবার সঙ্গে যে কেউ ঘুণাক্ষরেও টের পায়নি কিছুই। প্রায় তিন বছর পর হঠাৎ একদিন পাড়ায় পুলিশে পুলিশে ছয়লাপ। ধরে নিয়ে গেল তারা সেই অপরাধীকে। কিন্তু পুলিশ লোকটার খবর পেল কী করে? সেটা কেউ জানে না। তবে পাড়ায় একটা ছেঁড়া-ময়লা জামাকাপড়-পরা পাগল মাঝে মধ্যেই নাকি আসত। খুনি ধরা পড়ার পর সেই পাগলেরও আগমন বন্ধ হয়ে যায়।
Customers' review
Reviews
Be the first to review ""