ডঃ জয়ন্তী অধিকারী কে আমরা কুমুদি বলে জানতাম। আর তিনি জানতেন গল্প বলতে। সেই গল্প বড়দের টাইম মেশিনে চাপিয়ে ছোটোবেলায় নিয়ে যেতে পারে। আর ছোটদের তো কথাই নেই, তারা যে এই গল্পটার দাঁড়ি কমা অক্ষরগুলো নিয়ে খেলতে খেলতে আরও যে কী সব আশ্চর্য গল্প বানাবে-ভাবতেই তাক লেগে যায়।
কুমুদির নিশ্চয় এক আশ্চর্য চশমা ছিল, বা যাদুকলম। আমরা জানতাম। এই "ছোট্ট পরির জন্মদিন" -এ আমন্ত্রণ পেয়ে এবার সব্বাই তা জানবে ভেবেই এত আনন্দ হচ্ছে আমার।
Customers' review
Reviews
Be the first to review ""