'ইতিহাসযান' প্রকাশের সঙ্গে সঙ্গে জাতীয় গ্রন্থাগারে জীবনানন্দ দাশের আর কোনও অপ্রকাশিত কবিতা পড়ে রইল না। ৩৫ নম্বর খাতা থেকে ৪৭ নম্বর খাতা অবধি ধরে ধরে ১৩৩টি অপ্রকাশিত কবিতার সংকলন 'ইতিহাসযান'।
অনেক কারণেই গুরুত্বপূর্ণ এই সংকলন। এই কবিতাগুলোর শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন (১৯৪১) আর শেষ যুদ্ধ-বিরতির ৯ বছর পর (১৯৫৪) অবধি। এক হতভম্ব, রক্তান্ত ও দিশেহারা সময়ের দলিল এই কবিতাগুলো। আর আছে সূর্য। পৃথিবীর আর কোনও কবিতায় সূর্য এমন বিবিধ রূপে ধরা দেয়নি। "ঐ সব পাহাড়ের ঢেউ আজ কয়েকটি ম্যামথের মতো ছড়ায়ে রয়েছে ওই পশ্চিমের দিকে তাদের পিছনে সূর্য-১৯৪২ সালে আজ এই বিকেলের নির্দিষ্ট তারিখে চুপে চুপে ডুবে যায়-উত্তরার ভ্রূণ নষ্ট হলে বুদ্ধের মৃত্যুর পরে কোনো একদিন লিউইসের এর লুপ্তি হলে এরকম ডুবে যেতেছিল"
আর আছে এক পাতালস্পর্শী শরীরিণী। যুদ্ধ সূর্য নারী ও প্রকৃতি এমনভাবে মিশে থাকে 'ইতিহাসযান'-এর অক্ষরে অক্ষরে কাউকে আলাদা করা যায় না।
Customers' review
Reviews
Be the first to review ""