আশি সাল থেকে স্যাচুরেটেড কালারে আমার ফিল্ম স্ক্রিপ্ট, রাশি রাশি স্ক্রিপ্ট-এর পাতা, টিবেটান বুক অফ দ্য ডেড থেকে দেবী রানী, উর্না থেকে সর্ম্পকন্যারা, আমার ছোটবেলার ডাইনি আর বড়বেলার যৌনতা সাজিয়ে শেষ পর্যন্ত কোনো বই হয়ে ওঠে না কবিতা বা প্রবন্ধ, গল্প বা উপন্যাস, কিছুই নয়, কিচ্ছু হয় না। ফিল্ম আর অপেক্ষার ফিল্ম হতে থাকে আমার ৫ বছরের ছোট্ট ছেলেটা হলঘরে ছুটে গিয়ে থমকে যায়, দেখে নেয় ১৫ দিন, এক মাস, তিন মাস পর ফেরাটা রক্তচাপ নিতে শেখায়। আমি বিষাদ আমি মনখারাপ, স্ত্রী, মা, কোথাও যেন একটা খচখচ করতে থাকে বাবার মৃত্যুর পর আমি জন্মগাথা রিওয়াইন্ড করতে থাকি, এঁকে রাখি, লিখে রাখি আর টাইমলাইন সাজাই অমরত্বের লোভে ডিপ্রেশন-এর ভয়ে বুঁদ হই এক এক পেজে। সেই পেজগুলো আজ প্যারালাল ওয়ার্ল্ড আর অমরত্বের টাইমলাইন
Customers' review
Reviews
Be the first to review ""