গোয়েন্দা বরদাচরণ, জয়ন্ত-মানিক, ব্যোমকেশ, কিরীটী, কর্নেল, ফেলুদা, কাকাবাবু, শবর, মিতিন মাসির উত্তরসূরি রজতশুভ্র মজুমদারের সিংহবিক্রান্ত সৃষ্টি প্রজ্ঞাবান, প্রত্যুৎপন্নমতি, প্রাণবন্ত, প্রগতিশীল, প্রেমময়, প্রখরদৃষ্টি, প্রফুল্লমুখ গোয়েন্দা প্রজ্ঞানপরাঙ্গম পূততুণ্ড, ওরফে বিহান, ওরফে পিপিপি। বছর ছাব্বিশের ঝকঝকে যুবতী সাহসিনী ডাহুকি দত্ত এই অনতিচল্লিশ যশস্বী রহস্যসন্ধানীর যোগ্য সহকারী। নৃশংস, হাড় হিম করা, বিভীষিকাময় জোড়া খুনের তদন্তে নেমে তাঁরা কীভাবে খুঁজে পেলেন খুনিকে? রহস্যের পরতে পরতে জমে থাকা শুকনো রক্ত আর কান্নার তলদেশে বালির নীচে ঢেউয়ের মতো বহমান হিরন্ময় প্রেম এই থ্রিলার-উপন্যাসের চালিকাশক্তি।
Customers' review
Reviews
Be the first to review ""