x

Welcome Guest

Login or Register
0 1
Card image cap
1
2

Trylika

Author - Ujjwal Ghosh

₹350

Description

Author : Ujjwal Ghosh

Publisher : Kalpa Biswa Publication

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 192

ISBN : 9788198698551

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
উত্তর ইউরোপের একটি দেশ লিথুয়ানিয়া। সে দেশের সরকারি ভাষার নামও লিথুয়ানিয়া। সে ভাষার মূল এতটাই প্রাচীন যে, সংস্কৃত কিংবা অন্যান্য প্রোটো ইন্দো-ইউরোপীয় ভাষার সঙ্গে তার গঠনগত মিল ভারী বিস্ময়কর। সেই ভাষাতেই Trylika শব্দটির খোঁজ পাওয়া যায়, বাংলায় যার অর্থ 'তেরো'। এই বইয়ের গল্পসংখ্যাও তেরোটি। তবে এ তো শুধু বাহ্যিক মিল, এ ছাড়াও এই ভাষার সঙ্গে এই বইয়ের গল্পগুলির আধ্যাত্মিক মিলটিও বেশ গুরুত্বপূর্ণ। লিথুয়ানিয়ার শব্দগুলির সঙ্গে এক সুগভীর, আদিম ও অলীক আলোছায়ার খেলা জড়িয়ে আছে, লেগে আছে শিকড়ের রহস্যময়তার গন্ধ। এই সংকলনের সব ক-টি গল্পে পাঠকও ঠিক তেমনি আশ্চর্য মায়াময় আবেদন খুঁজে পাবেন, এমনটাই আমাদের আশা। এই সংকলনে মোট তেরোটি গল্প। প্রতিটি গল্প এক-একটি ফাঁদবিশেষ। নাতিদীর্ঘ কাহিনিগুলির পাতায় পাতায় পাঠকের সঙ্গে লুকোচুরি খেলা। কোথাও শব্দ নিয়ে খেলা, কোথাও ইতিহাস নিয়ে খেলা, কোথাও পটভূমিকা নিয়ে খেলা, আর খেলতে খেলতেই কখন যেন পাঠক জড়িয়ে পড়েন এক 'আশ্চর্য' কাহিনির জালে। একটু অমনোযোগী হলেই কথকের কথার খেলায় চিত্তবিভ্রম হওয়ার সম্ভাবনা প্রতি পদে। তাই সাবধান! গল্পের পাতায় পাতায় রোমাঞ্চের ওম নিতে নিতে মনোযোগ হারালেই কিন্তু প্লটের অতল গহ্বরে তলিয়ে যেতে পারেন। সে কথাটা ভুলবেন না কিন্তু!

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""