কয়েক বছর আগে সাহিত্য প্রকাশন সংস্থা মহল একটি স্মরণীয় বার্ষিকী পালন করেছিল: শোলখন্ডের 'প্রশান্ত দন' উপন্যাসের অর্ধশতবার্ষিকী। পূর্ণতা অর্জনের বয়স, এমন এক বয়স যখন পেছনে পড়ে থাকে অতিক্রান্ত অনেক পথ।
তখনকার কালের জ্যেষ্ঠ সোভিয়েত লেখক, বিখ্যাত 'লৌহধারা' উপন্যাসের রচয়িতা আলেকজান্দর সেরাফিমোভিচ সেই সময়, আজ থেকে ষাট বছর আগে যখন শোলখন্ডের এই উপন্যাস সম্পর্কে তাঁর নিজের অভিমত ব্যক্ত করেছিলেন, তখন কি তাঁর পক্ষে জানা সম্ভব ছিল যে, তিনি অনেকটা দিব্যদ্রষ্টায় পরিণত হয়েছেন? রাশিয়ার গহনতম অঞ্চল দন-উপকূলবর্তী সুদূর ভিওশেনস্কায়া পল্লি থেকে তরুণ লেখকের পাঠানো পাণ্ডুলিপি তখন তিনি সবে পাঠ করেছেন। পাণ্ডুলিপিটি এসেছিল 'অক্টোবর' সাময়িক পত্রিকার দফতরে। সেরাফিমোভিচ ছিলেন পত্রিকার সম্পাদক। এরও দু-বছর আগে শোলখভের প্রথম গল্পের বইয়ের ভূমিকাতেই সেরাফিমোভিচ তরুণ প্রতিভার শিল্পবৈশিষ্ট্য সম্পর্কে তাঁর সুচিন্তিত মত প্রকাশ করেন। নতুন বছর ১৯২৮ সাল থেকে উপন্যাসটির প্রকাশ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হল। এর আগে প্রবীণ লেখক আঁরি বারবিউস, মার্টিন অ্যান্ডারসন নেক্সে, বেল্লা ইল্লি প্রমুখ কয়েকজন বিদেশি লেখককে আমন্ত্রণ জানালেন। টাইপ-করা পাণ্ডুলিপির এক বিশাল ফাইল তাক থেকে নামিয়ে হাতে তুলে ধরে অনেকটা সাড়ম্বরেই তিনি ঘোষণা করলেন:
'প্রিয় বন্ধুরা। অনুরোধ করছি, নামটি মনে রাখবেন-প্রশান্ত দন। আর মনে রাখবেন লেখকের নাম-মিখাইল শোলখভ।... এবারে শুনুন, আমি আপনাদের বলে রাখছি: অচিরেই সারা রাশিয়ায় পরিচিত হবে এই নাম, আর দু-তিন বছরের মধ্যে-সারা পৃথিবীতে।...'
Customers' review
Reviews
Be the first to review ""