কুমারীত্ব বা ভার্জিনিটি (Virginity) একটি বহুমাত্রিক ধারণা। অনেকে বিশ্বাস করেন যে ধর্ষণ এবং যৌন নির্যাতন যৌনতা নয়- এটি কেবল তখনই যৌনতা যদি উভয় সঙ্গীর সম্মতি থাকে। আবার অনেকের ধারণা কুমারীত্ব কোনও শারীরিক অবস্থার সংজ্ঞা নয়, বরং এটি একটি অভিজ্ঞতা মাত্র। এখানে একজন ব্যক্তির জীবনে কী ঘটেছে, সেটাই মূল বিষয়, কোনও বাহ্যিক লক্ষণ নয়।
প্রাচীন গ্রিক ও রোমান পুরাণে কুমারী বা 'পারথেনোস' (Parthenos) বলতে এমন একজন নারীকে বোঝানো হত যিনি কোনও পুরুষের অধীন নন। আবার ভারতীয় পুরাণে কুমারী নারীর সন্তানকে 'কানীন' স্বীকৃতি দেওয়া হত। বর্তমান সমাজবিজ্ঞানীদের মতে, কুমারীত্ব কোনও প্রাকৃতিক সত্য নয়, বরং এটি একটি সামাজিক নির্মাণ যা সময়ের সাথে সাথে বিভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য তৈরি হয়েছে।
আমরা এই গ্রন্থে এমনই কয়েকজন অচিরাচরিত নারীকে সংজ্ঞায়িত করেছি যারা বৈধ পুরুষের সাথে অবৈধ উপায়ে মাতৃত্ব ধারণ করেছিলেন।
Customers' review
Reviews
Be the first to review ""