'কয়েকটা ফালতু গপ্পো' নামকরণের মধ্যেই সারকাজম রয়েছে। আবার এটাও ঠিক গল্পগুলো ফালতুই, মানে বেফালতুই বিভিন্ন পত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। কোথায় আছে, কোথায় থাকবে ক'জন পড়েছে, কোনও ঠিক নেই। কিন্তু বিভিন্ন পত্রিকায় ছাপা লেখাগুলোকে একটা বইয়ের মধ্যে রাখার ভীষণ প্রয়োজন যাতে হারিয়ে না যায়।
এবার প্রয়োজন কেন? শুভব্রত বসুর লেখা ইতিমধ্যেই যাঁরা
পড়েছেন, তাঁরা নিশ্চয়ই জানেন তাঁর লেখনীতে জাদু আছে। পাঠকের
মন পড়ার অদৃশ্য একটা কলম আছে, যা দিয়ে পাঠককে পড়িয়ে নেয়। দশটি ভিন্ন জনারে রম্য, থ্রিলার, সামাজিক, প্রেম, অলৌকিক গল্প দিয়ে সাজানো এই সংকলন 'কয়েকটা ফালতু গপ্পো'।
আর কী, ফালতু গল্প পড়তে থাকুন। পাঠ শুভ হোক।
Customers' review
Reviews
Be the first to review ""