পর্গটকদের হঠাৎ করে চমকে দিয়ে দীঘার সমুদ্রে ঢেউয়ের সঙ্গে ভেসে আসা এক কিশোরীর মৃতদেহ। তার কিছুক্ষণ পরেই খুঁজে পাওয়া এক শিশুপুত্রের লাশ, কলকাতার একটি খালে। সুদূর মেঘালয়ের প্রত্যন্ত 'সাইপুং' গ্রামের 'বিয়াতে' উপজাতির একটি ফুটফুটে মেয়ের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া...
এইরকম আরও অনেক অপ্রীতিকর মৃত্যুর ঘটনা, আমাদের সমাজের কদর্ঘতম বেশ কিছু অপরাধের বয়ান, আইন তাদের শাস্তি দেবার আগেই নিজের হাতে সেই আইনকে তুলে নিতে চাওয়া কিছু ব্যক্তি, মৃত্যুর জবাবে মৃত্যু, এবং সেই মৃত্যুর জবাবে আরও ভয়ানক কোনও পরিণাম, এইসবকিছু দুই হাতের মুঠোয় একসঙ্গে এনে একদমই জীবন্ত বাস্তব কিছু ঘটনাকে উপাদান হিসাবে রেখে কাল্পনিক কিছু প্রণালী সহযোগে তৈরি এই সিরিয়াল কিলিং রহস্য উপন্যাস 'কাঁটাচামচ'
Customers' review
Reviews
Be the first to review ""