শ্রীমদ্ভাগবত-পুরাণে কুস্তীদেবী একটি অসামান্য শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলেছেন, 'ন লক্ষ্যসে মূঢ়দৃশা' মূঢ়দর্শী, দেহাভিমানীর দ্বারা তুমি লক্ষিত হও না। তারা তোমাকে চিনতে পারে না, দেহধারীরূপেই দেখে, যেমন নটকে, অভিনেতাকে মানুষ চিনতে পারে না তার আসল রূপে, শুধু নটের পোশাকেই দেখে থাকে, 'নটো নাট্যধরো যথা'। তেমনি যুগ পুরুষ শ্রীরামকৃষ্ণদেবকেও আমারা চিনতে পারিনি। চেনা মানে তো কেবল জীবনপঞ্জী জানা নয়, চেনা মানে তো দুবেলা শ্রীরামকৃষ্ণের ছবির কাছে পূজার অর্ঘ্য সাজান নয়। চেনা মানে হতে থাকা ও হয়ে যাওয়া 'বনত বনত বনি যাঈ'। যদি চিনতে পারতাম তবে এত বেদনাদহন থাকতো না। ঠাকুর যে কাতর কণ্ঠে পাপী-তাপী দুঃখীকে 'ওরে আয়, আয়' বলে ডাকছেন, সে ডাক আমাদের কানে এসে পৌঁছচ্ছে কই? তাই তো এত জ্বালা, এত যন্ত্রণা, এই হাহাকার। অথচ ইহকালে পরকালে তিনি ভরসা হয়ে আছে।
Customers' review
Reviews
Be the first to review ""