মিক্সড ভেজ- এ তো তরকারির নাম! এই নামে বাংলা বই?
দয়া করে ভুল বুঝবেন না।
বাঙালি বাড়িতে নিরামিষের দিনে পাঁচমিশালি তরকারি খেতে খুব খারাপ লাগে না কিন্তু। আসলে ডার্ক জনরা থেকে বেরিয়ে অন্যধারার গল্প লিখতে চেষ্টা করছিলাম যেমন সামাজিক, প্রেম, হাসির গল্প ইত্যাদি। তা কয়েকটা গল্প লিখেও ফেললাম। বিভিন্ন ধরনের বারোটা ছোটোগল্প নিয়ে একটা একক সংকলন তৈরি করার সুযোগ দিল- বৃতি প্রকাশনী। যেহেতু খুন, রক্ত, তন্ত্র- এ সবের বাইরে গিয়ে জীবনের গল্প লিখতে ইচ্ছে করল, তাই এই বইয়ের নাম দিলাম- "মিক্সড ভেজ।"
বইটাতে এমন কিছু গল্প আছে যেগুলো আমার আপনার মতো সাধারণ মানুষের জীবন থেকে নেওয়া। প্রত্যেকটা গল্পকেই পাঠকরা খুব সহজে তাঁদের নিজেদের জীবনের কোনও না কোনও অধ্যায়ের সঙ্গে রিলেট করতে পারবেন। আমি তো জানি না কোন পাঠক কোন মেন্টাল কন্ডিশনে বইটি পড়ছেন, আমার উদ্দেশ্য- তিনি ঠিক যে মানসিক অবস্থায় আছেন; বইয়ের একটা গল্প অন্তত তাঁকে এটা মনে করাক যে- আরেহ, এই গল্পের প্রোটাগ্যনিস্ট তো আমি, এ তো আমার জীবনের গল্প!
Customers' review
Reviews
Be the first to review ""