কাঁটা-ঝোপের আড়ালে সুদৃশ্য ফুলের বাহার, অপ্রত্যাশিত সুবাসে যেন অমৃতের পরশ।
কর্কশ সংসারপথে চলতে গিয়ে বিবিধ প্রতিবন্ধকতার খোঁচায় রক্তাক্ত হতে হতেও কখনও অজানা সৌরভে প্রাণ ভরে ওঠে, ক্ষণিকের তরে মনে হয়, হ্যাঁ, এরই নাম জীবন। নিত্য প্রাত্যহিকতার ভাঁজে ভাঁজে, কোণে কোণে নির্মল হাসি-আনন্দ-আমোদ-কৌতুক-বিস্ময়ের মনমাতানো হরেক উপাদানের উদ্ভাস। কখনও তাতে বাজে বিষাদের বিয়োগান্ত সুর। স্বার্থদ্বন্দ্বে দীর্ণ চারপাশের জটিল-কুটিল পরিবেশের মাঝে এগুলোই এক ঝলক মুক্তির তাজা বাতাস, যাকে বলে স্পাইসেস অব লাইফ।
প্রৌঢ় সাংবাদিকের কলমে বাস্তব পটভূমি থেকে তুলে আনা এমন তেত্রিশটি রম্যরচনার পসরা সাজিয়ে দিল এই বই। নিশ্চিত ভাবে বলা যায়, প্রতিটি আখ্যানে অভাবিত নতুনত্বের স্বাদ পাঠককে মোহিত করবে, পড়া শেষ করলেও থেকে যাবে মধুর আবেশ। আপন আপন জীবনের ফেলে আসা ছায়াপথে উঁকি মেরে স্মৃতিমেদুরতায় বিবশ হবেন প্রত্যেকে।
Customers' review
Reviews
Be the first to review ""