'গার ফিরদাউস বার-কয়ে জমিন
আক্ত, হামিন আজো, হামিন আস্তো, 'হামিন আস্ত।' অর্থাৎ, যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে, তবে তা এখানেই, এখানেই, এখানেই। তবে এই পৃথিবীতেই যদি স্বর্গ থেকে থাকে, তাহলে নরকের উপস্থিতিও অস্বীকার করা সম্ভবপর নয়। প্রকৃতি মানুষের হাতেই সেই সিদ্ধান্ত অর্পণ করেছে, যে সে ঠিক কীভাবে এই দুনিয়াকে চালনা করবে। হিংসার স্বর্গরাজ্য নাকি আত্মসুখের নরকবাস! 'রহস্যের রঙ নীলাভ' ক্রাইম থ্রিলার সিরিজের প্রথম পর্বের অভূতপূর্ব সাফল্যের পর 'ভূপতি-জনার্দন-প্রবুদ্ধ', এই ত্রয়ীদের জুটি আবার ফিরছে 'ধূসর রহস্যের ধূম্রজাল' বইটির হাত ধরে। তিনটি জটিল ও অভিনব অপরাধের রহস্যজাল ভেদ করার জন্য এঁদের এবার অত্যাধুনিক ফরেনসিক সায়েন্স থেকে শুরু করে হাল আমলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত ব্যবহার করতে হয়েছে। নীলাভ সিরিজের প্রতিটি কাহিনিতে ছিল 'নীল' সম্পর্কিত অন্তর্নিহিত সাদৃশ্য। সিরিজের দ্বিতীয় পর্বে তেমনই রয়েছে 'ধূসর' সম্পর্কিত কিছু গভীর সাদৃশ্য। এই পর্বে সাদা-কালো দুনিয়ার মধ্যবর্তী ধূসর জগত এবং কিছু ধূসর মানুষের জীবনের কাহিনি বর্ণিত হয়েছে।
Customers' review
Reviews
Be the first to review ""