বুদ্ধদেব বসু স্বভাবসিদ্ধ ভাবে যখন বলে ওঠেন, "তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাব যা এতদিন পাইনি?
রুপোলি জল শুয়ে-শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্ব'লে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে কখনো কি ভেবেছিলে?
কাল চিন্তায় নৌকোয় যেতে-যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কতদূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কী দুঃসাহস। তুমি হেসেছিলে আর আমার কী ভালো লেগেছিল।
তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ। দ্যাখো, দ্যাখো, কেমন নীল এই আকাশ-আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম কেমন করে বলি।...
আবার কবি অর্ঘ্যদীপ বলে ওঠেন "তোমায় হঠাৎ দেখতে ভালো লাগে, বিনা সাজে দেখতে ভালো লাগে, পিঠের উপর পড়া এলো চুল ঠিক করতে যখন মাথা দুদিকে ঘোরাও তখন দেখতে ভালো লাগে,.."
এ ভালোলাগা বোধহয় সময় নদীর হাত ধরে ভালোবাসাতে পরিণত হয়।
ভালোবাসা তো অনন্ত। যুগে যুগে কালে কালে তার অস্তিত্ব আর ব্যপকতা। রাধা-কৃষ্ণর অভিসার, পদাবলী, মঙ্গলকাব্য থেকে রবীন্দ্রনাথ হয়ে শ্রীজাত বা পরবর্তী কবিদের লেখাতেও বারে বারে প্রেম ফিরে আসে।
Customers' review
Reviews
Be the first to review ""