রহস্য মানে কি শুধু খুন, চুরি? রহস্য মানেই কি শুধু পুলিশ, প্রশাসন?
বোধহয় রহস্য এর চেয়েও অনেক বেশি কিছু।
সেই রহস্যভেদে নেমেছেন সোমদা।
লাল মাটি ফুঁড়ে যার উত্থান। পর্যবেক্ষণ ক্ষমতা যার অন্যতম শক্তি। সেই সোমদা, পুরোনাম-সোমদত্ত সিংহমহাপাত্রকে নিয়ে এই বই। তাঁর উত্থান থেকে শুরু করে জীবনের বিভিন্ন ঘন-ঘটনার সাক্ষী ঋক। তার কলমেই বর্ণিত তিনটি পৃথক ঘটনা। কখনো মাওবাদীর কথা অথবা কখনো বেআইনি পাথর খাদান। সবশেষে চন্দনগাছ চুরির রহস্য। আসলে এইসব রহস্যের আড়ালে ফুটে উঠেছে একটি সমাজের কথা। একটি জেলার কথা। সেই জেলার নাম- পুরুলিয়া।
Customers' review
Reviews
Be the first to review ""