আকাশে উজ্জ্বল সূর্য, তার কিরণ পড়ছে আঙ্গিনায়, সেই সূর্যকিরণের দিকে চেয়ে দুদাজী বলে ওঠেন মিহিরা, ওর নাম থাক মিহিরা'।
সেই শব্দটি অন্ধকার আঁতুড়ে প্রবেশ করে। বীরকুইয়ারীর মুখে হাসি ফোটে এতক্ষণে। সে বলে 'ধাই, মিহিরাকে আমার কোলে দে' দাই বলে 'মীরা নাম রাখা হল বুঝি মেয়ের? আহা, বেশ নাম' তৃষ্ণা বসাকের উপন্যাস মীরা শুধু মধ্যযুগের সেই সাধিকা মীরাবাঈয়ের জীবন আধারিত নয়, আরও অনেক পথিকের কাহিনি, যাঁরা সমাজের তোয়াক্কা না করে হেঁটেছিলেন নিজেদের কাটা পথে, আর হয়ে উঠেছিলেন অন্য ভারতবর্ষের স্বর। সেই স্বর খুঁজতে খুঁজতে এই উপন্যাস এসে পড়েছে এই সময়ের ধর্ম বিভাজনের ভারতবর্ষে, মীরার গান হয়ে উঠেছে প্রান্তিক মানুষের আশা আর প্রতিবাদের খিঞ্জিরি, ভেদবুদ্ধিহীন চেতনার বিশুদ্ধ উচ্চারণ।
Customers' review
Reviews
Be the first to review ""