পূর্ব বর্ধমান আর তার সংলগ্ন বাঁকুড়া জেলার একটি লোকাচার হলো সয়লা উৎসব। সহেলা বা সহেলী, সয়লা বা স্যাঙাত, সই- যে নামেই ডাকো, বন্ধুত্বই এর শেষ কথা।
সমবয়সি সমলিঙ্গের মানুষের গলায় শোলার মালা পরিয়ে, কপালে মাঙ্গলিক ফোঁটা দিয়ে, মিষ্টিমুখ করে একে অপরের সঙ্গে শপথ করা যে, তুমি আর আমি জন্ম জন্মের বন্ধু হলাম।
দুঃসময়ে বুকে টেনে নিয়ে হৃদয়ের স্পন্দনে আশ্বস্ত করতে করতে নিঃশব্দে কাঁদতে দেবে এমন দরাজ বুকের নামই তো বন্ধু। আবার বর্তমান সময়ের ঘোর দুর্দিনে বন্ধুর বুকে বন্ধু ছুরিও মারে অবলীলায়।
সময়ের এই কুটিল আবর্তের মুখে দাঁড়িয়ে রীতি ভেঙে দোয়েল ও অধ্যাপক অম্বর পরস্পর 'সয়লা' পাতান। তরুণ বয়সে অম্বরের হারিয়ে ফেলা মধ্যবয়সি চিত্রকর এক প্রিয় নারীকে খুঁজতে বের হয় নতুন সই নিজের প্রেমানুভূতিকে পাথরচাপা দিয়ে। কিন্তু খুঁজতে গিয়ে দেখল শিল্পীর সন্ধানের পথ কবে যেন শিল্পের সন্ধানের দিকে বেঁকে গেছে। সে খুঁজে পাবে কি সেই হারিয়ে থাকা চিত্রকরকে?
Customers' review
Reviews
Be the first to review ""