"হারেমে সুন্দর সুন্দর মহল আছে, আজকের দিনের বাংলোর মতো। প্রতিটি মহলে বড়ো বড়ো কক্ষ, প্রত্যেকটি স্বতন্ত্র, এক মহলের সঙ্গে অন্য মহলের কোনো যোগাযোগ নেই।
মহলগুলির বাহার লক্ষণীয় এবং যথেষ্ট পরিপাটি, পরিচ্ছন্ন। যেমন জেনানা তেমনি তাঁর মহল। যিনি উচ্চপদস্থ, যার রোজগার বেশি, তাঁর মহলটিও তেমনি বাহারে। যিনি সেরকম নন, তাঁর মহলের বাহার যেন একটু প্রিয়মাণ।
চারিদিকে বাগিচা তাতে রকমারি ফুল ও ফলের গাছ, প্রতিটি মহলের চারদিকের দরজার সামনে সরোবর, সেখানে ফুটে আছে বিভিন্ন রঙের পদ্মফুল, ডাহুক ও হাঁসেরা মনের আনন্দে সাঁতার কাটে। হারেমের মেয়েরা সরোবরে সাঁতার কাটে, জলকেলিতে মেতে ওঠে। হারেমের মধ্যে মনোরম রাস্তা, ছায়াঘেরা কুঞ্জবন, ঝরনা। গ্রীষ্মে জেনানা মহলের উত্তাপ বোঝা যায় না। মহলের মেঝে মূল্যবান গালিচায় ঢাকা, জানালায় সুগন্ধি খসখসি টাঙানো, তাতে জল ছিটালে ঘর হয় ঠাণ্ডা ও সুগন্ধময়। পাঁচ হাজার মহিলা কর্মী সর্বদাই হারেমের নিরাপত্তা বজায় রাখার জন্য সন্ত্রস্ত থাকত।
আরাম বিলাসব্যসন, ভোগের অভাব না থাকলেও নারীদের ব্যক্তিগত স্বাধীনতা অবান্তর। রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিকতার পতনের এই কাহিনিই এই গ্রন্থের বিষয়। যা নিঃসন্দেহে বাদশাহি আমলকে উপস্থিত করবে।
Customers' review
Reviews
Be the first to review ""