পুরাণকথার একটি মোহিনী শক্তি আছে। পৌরাণিক কাহিনী আমাদের সকলকেই আকর্ষণ করে। পুরাণ বা মহাকাব্যের নায়ক নায়িকারা বহুলচর্চিত। তাদের চরিত্র বিশ্লেষণ, তাদের নিয়ে নানান লেখা নানান দৃষ্টিভঙ্গি থেকে পেয়ে থাকি। কিন্তু এই প্রবল প্রতাপে অনেক পার্শ্বচরিত্র চাপা পড়ে যায়। তাদের আত্মত্যাগ, বলিদান বা জীবনযাপনের চিত্র কেউ তুলে ধরে না সচরাচর। রামের স্ত্রী সীতাকে নিয়ে যত চর্চা হয়েছে, তেমনটি অন্য কোন ভাইয়ের স্ত্রীদের নিয়ে হয়নি। রামের বনবাসের পর ভরতও ত্যাগ করেছিলেন রাজ্যসুখ। কী অবস্থায় ছিলেন তখন "মাণ্ডবী" ?
একদিকে রাজরানী হওয়ার স্বপ্ন অন্যদিকে পতিপ্রেম? কী ছিল তখন মাণ্ডবীর মনের অবস্থা? লেখালেখি হয়েছে কম তাই অত্যন্ত কম তথ্য খুঁজে পাওয়া গেছিল। যা যৎসামান্য তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছিল তার ওপর ভরসা করেই ভরতের স্ত্রী,
"মাণ্ডবী"কে নিয়ে এই উপন্যাস। মূলতঃ মাণ্ডবীর মনোজগতের ওপর আলোকপাত করে এই কাহিনী রচিত হয়েছে।
Customers' review
Reviews
Be the first to review ""