মেয়েদের বুদ্ধির পরীক্ষা নিলেন কবে যে তাদের অনায়াসেই বুদ্ধিহীন বলেন? প্রশ্ন তুলেছিলেন রামমোহন রায়। তবুও, বুদ্ধির প্রসঙ্গে মেয়েদের দিকে বরাবর অভিযোগের তর্জনী। তাহলে গোয়েন্দা, বুদ্ধির বলেই যার কাজকারবার, তার জুতোয় মেয়েরা পা গলায় কী করে! তার সঙ্গে 'অবলা' নামের বোঝা তো আছেই। সেইজন্যই উনিশ শতকের প্রৌঢ়ত্বে বাংলা সাহিত্য যখন গোয়েন্দাকাহিনি নামের সাহিত্যসংরূপটি পেল, সেখানে মেয়েদের দেখা মেলেনি। কিন্তু যুক্তি-প্রতিযুক্তি সত্ত্বেও স্ত্রীশিক্ষার পরিসর যখন ক্রমেই উন্মুক্ত হতে থাকল, তখন গোয়েন্দাসাহিত্যের সেই মানচিত্রেও বদল আসা ছিল অনিবার্য। গোয়েন্দাসুলভবুদ্ধি বা শারীরিক সক্ষমতা কেবল পুরুষেরই অর্জন, এই জগদ্দল মিথে আঘাত হেনে বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ ঘটল নারী গোয়েন্দার।
Customers' review
Reviews
Be the first to review ""