ঘুম থেকে একটা রাস্তা সোজা বেরিয়ে গেছে মিরিকের দিকে। জায়গাটার সৌন্দর্য এতটাই যে প্রাকৃতিক সৌন্দর্যবিদ্বেষী লোককেও কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়ে রাখবে। বাঁ দিকে খাড়া পাহাড়। যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। মধ্যে মধ্যে ওক ম্যাপলের সারি। দূরে ছোট্ট ছোট্ট ঘরবাড়ি। রাস্তা হোটেল। আর ডান দিকটায় কখনও বিপদসংকুল খাড়া ঢাল আবার কখনওবা সমতল ভূমি আর দেখা যায় যেটা সেটা হল পাইন বন। এই জায়গার মতো পাইন বনভূমি নাকি গোটা দার্জিলিঙয়ে আর দ্বিতীয়টি নেই মাইলের পর মাইল। সে এক চোখ জুড়ানো সৌন্দর্য। ঘুম থেকে মাইল তিনেক
Customers' review
Reviews
Be the first to review ""