ঋত্বিক ঘটক এখন আর কোনো রক্ত-মাংসের মানুষ নন; তিনি এক উচ্চবিত্ত নস্ট্যালজিয়ার 'সিমুলেশন'। এই বই কোনো অ্যাকাডেমিক ফিল্ম-তত্ত্ব নয়, বরং পোস্ট-ট্রুথ যুগের এক অস্বস্তিকর রিমিক্স। এখানে ঋত্বিকের সিনেমাকে 'মাস্টারপিস' বলে পুজো করা হয়নি, বরং সেগুলোকে বাঙালির যৌথ ভণ্ডামির আয়না হিসেবে দেখা হয়েছে। 'নাগরিক' থেকে 'অযান্ত্রিক'-প্রতিটি কাল্ট ছবিকে এখানে ডিকনস্ট্রাক্ট করা হয়েছে মেটা-আধুনিক লেন্স দিয়ে, যেখানে মেলোড্রামা আর বিপ্লবের ব্র্যান্ডিং একে অপরের হাত ধরে চলে। এটি সেই সব 'সিনেফাইল'-দের জন্য একটা কষিয়ে চড়, যাঁরা ঋত্বিকীয় সংলাপ মুখস্থ রাখেন কিন্তু তাঁর ফ্রেমের যন্ত্রণাকে কেবল ইনস্টাগ্রাম স্টোরিতেই সীমাবদ্ধ রেখেছেন।
Customers' review
Reviews
Be the first to review ""