মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে ১৯০১ সালের ডিসেম্বর মাসে ব্রহ্মচর্যাশ্রম স্থাপনা করেন তাঁর কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ। সেই আশ্রম বিদ্যালয়ের দশমবর্ষপূর্তি কালে ১৩১৮ বঙ্গাব্দের ৮ই পৌষ, বিদ্যালয়ের আদিযুগের অধ্যাপক তথা বিশিষ্ট রবীন্দ্রসমালোচক অজিতকুমার চক্রবর্তী প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উপস্থিতিতে যে ভাষণ প্রদান করেন তারই মুদ্রিত রূপ 'ব্রহ্মাবিদ্যালয়' নামক পুস্তিকা। অজিতকুমার আশ্রমবিদ্যালয়ের বিবর্তনকে শুধুমাত্র বিবরণমূলক তথ্যে সীমাবদ্ধ না রেখে তার অন্তর্নিহিত আদর্শ ও প্রাণপদার্থের পরিচয় দিতে চেয়েছেন এই পুস্তকে। নানা উত্থান-পতন ও প্রতিকূলতার বাধা কাটিয়ে প্রতিষ্ঠাপরবর্তী প্রথম দশবছরের জীবনে কী ভাবে পথ চলেছিল ব্রহ্মচর্যাশ্রম-তারই প্রত্যক্ষ অভিজ্ঞতার মূল্যবান উপলব্ধি প্রকাশ পেয়েছে এই রচনায়।
Customers' review
Reviews
Be the first to review ""