x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap

Abirata Bidyut

Edited By - Debasmita Sarkar

₹150

Description

Editor : Debasmita Sarkar

Publisher : Itykatha Publication

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 46

ISBN : 9789387787513

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
এই কবিতাগুলি অনুবাদ করতে বসে বারবার মনে হয়েছে আমি যেন লিখছি না, কিছু একটা সহ্য করছি। মিগেল এরনান্দেসের El Rayo Que No Cesa এমন একটি বই, যা নিয়ম করে কাজ করতে দেয় না। এটি নিজের সময় নিজেই ঠিক করে নেয়। কখনো গভীর রাতে, কখনো ভোরের দিকে, কখনো এমন এক সময়ে, যখন শরীর ক্লান্ত কিন্তু মন অদ্ভুতভাবে সজাগ- সে সব সময় অনুবাদ করতে গিয়ে বারবার মনে হয়েছে যে আমি কোনো বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় আসছি না; বরং এক দেহ থেকে আরেক দেহে সরে যাচ্ছি। প্রথম পাঠের পরেই বুঝেছিলাম এই বইয়ের সঙ্গে আমার সম্পর্ক সহজ হবে না। এখানে প্রেম আছে, কিন্তু সে প্রেম আশ্রয় দেয় না, সান্ত্বনা দেয় না। আকাঙ্ক্ষা আছে, কিন্তু কিছুতেই তা পূর্ণ হওয়ার নয়। এখানে বারবার ফিরে আসে ছুরি, ধাতু, বিদ্যুৎ, ক্ষত- এগুলো প্রথমে প্রেমের প্রতীক মনে হলেও ধীরে ধীরে স্পষ্ট হয়, এগুলো আসলে কবির অভিজ্ঞতা এক আসন্ন নির্মম সময়ের প্রতি। আমি এই বইটিকে কখনোই শুধু প্রেমের কবিতা হিসেবে পড়তে পারিনি। প্রতিটি কবিতার মধ্যে আমি এক ধরনের ভয় পেয়েছি। কারণ, এই বই লেখা হচ্ছে ১৯৩৬ সালে, স্পেনের গৃহযুদ্ধের ঠিক আগে। তখনো যুদ্ধ শুরু হয়নি, কিন্তু যুদ্ধের ছায়া মানুষের শরীরের ভিতরে ঢুকে পড়েছে। এই কবিতাগুলিতে যে অবিরাম যন্ত্রণা, যে অপরিসীম বিদ্যুৎ- তা কেবল প্রেমের নয়, সময়েরও।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""