রবীন্দ্রনাথ ঠাকুর-কবি, দার্শনিক, শিক্ষাবিদ, মানবতাবাদী। কিন্তু তাঁর সৃষ্টিশীল জীবনের আর-এক আকর্ষণীয় অধ্যায় হল বিজ্ঞাপনের জগতে তাঁর উপস্থিতি। সাহিত্য ও বাণিজ্যের এই অভিনব সংযোগের ইতিহাসই উন্মোচিত হয়েছে এই গ্রন্থে।
চা থেকে চকলেট, স্নো-পাউডার থেকে স্বদেশি পাখা-বিভিন্ন পণ্যের জন্য রবীন্দ্রনাথের লেখা সংক্ষিপ্ত বাণী, তাঁর কবিতা ও গানের পঙ্ক্তির ব্যবহার, এমনকি তাঁর প্রতিকৃতি সংবলিত বিজ্ঞাপন-সব মিলিয়ে এক বিস্ময়কর দলিলসম্ভার গড়ে উঠেছিল একসময়। জীবদ্দশায় প্রায় নব্বইটিরও বেশি বিজ্ঞাপনে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণের উল্লেখ পাওয়া যায়। আবার তাঁর প্রয়াণের পরও বিভিন্ন সংস্থা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে বিজ্ঞাপনের মাধ্যমে; জন্মশতবর্ষেও তাঁর বাণী বাণিজ্যের ভাষায় নতুন অর্থ পেয়েছে। আজও মাঝেমধ্যে কবির নাম ও মুখচ্ছবি ফিরে আসে বিজ্ঞাপনের পরিসরে-যা আমাদের ভাবায়, আলোড়িত করে।
এই গ্রন্থে সেই বিস্মৃত ও বিস্ময়কর ইতিহাসের নানা সংবাদ, তথ্য ও দুর্লভ চিত্র একত্রে সংকলিত হয়েছে। রবীন্দ্র-সাহিত্যের এক ভিন্ন পাঠ এখানে উন্মোচিত-যেখানে কবির মানবিক ও নান্দনিক সত্তা মিলিত হয়েছে সমকালীন বাজার-সংস্কৃতির সঙ্গে। গবেষণামূলক এই প্রয়াস পাঠককে নতুন আলোয় দেখাবে রবীন্দ্রনাথকে শুধু কবি হিসেবে নয়, সময়-সচেতন এক সাংস্কৃতিক উপস্থিতি হিসেবে। রবীন্দ্রপ্রেমী, গবেষক এবং ইতিহাস-অনুরাগী সকলের জন্য এই বই এক মূল্যবান সংযোজন।
Customers' review
Reviews
Be the first to review ""