সুব্রত ঘোষ তাঁর এই গ্রন্থে ভারতীয় চিত্রকলার দুই দিকপাল-অবনীন্দ্রনাথ ও গগনেন্দ্রনাথের শিল্পকৃতির এক নিবিড় বিশ্লেষণ তুলে ধরেছেন। অবনীন্দ্রনাথের কালজয়ী 'ভারতমাতা' চিত্রকর্মটির ব্যাখ্যার মধ্য দিয়ে লেখক তদানীন্তন সামাজিক, রাজনৈতিক ও দার্শনিক প্রেক্ষাপটকে নিপুণভাবে উন্মোচন করেছেন। পাশাপাশি, গগনেন্দ্রনাথের বৈচিত্র্যময় শিল্পযাত্রার তথ্যসমৃদ্ধ ও মননশীল উপস্থাপনা এই গ্রন্থের অন্যতম সম্পদ। ভারতীয় শিল্পে গগনেন্দ্রনাথের যে অবদান দীর্ঘকাল উপেক্ষিত ছিল, এই বইতে তাঁর সেই অবদানের যোগ্য মূল্যায়ন করা হয়েছে।
কলেবরে ক্ষুদ্র হলেও, এই গ্রন্থটি যে পাঠকদের এক অনন্ত শিল্পবোধের সন্ধান দেবে, তা নিঃসন্দেহে বলা যায়।
Customers' review
Reviews
Be the first to review ""