ছড়ার পাঁচ পা' মূলত দুটি ধারার সঙ্গম, লঘুপদ্য ও non-sense সাহিত্য। দুটি-ই আমার আলাদা করেও প্রিয়।
প্রথমে স্মরণ করি আমার Original Support Group কে, যাঁদের জন্য এই বইটা।
ভাবি, আমাদের বনারসের তিন-বাড়ির পরিবেশকে, গল্প-গান-ছড়া-কবিতায় ভরপুর। বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির উত্তম চর্চা ছিল একটানা, বঙ্গদেশের বাইরে জন্ম-কর্ম বলে হয়তো একস্তর বেশিই আন্তরিক। ঠাকুমা-দিদিমা-স্থানীয়েরা, জেঠি-কাকি-মাসি-পিসিমারা, সেই শৈশব থেকে অবিরত ছন্দোবদ্ধ গল্প শোনাতেন। শুনে শুনে কণ্ঠস্থ করতাম, পড়তে লিখতে শেখার আগেই। নানা সংস্কৃত শ্লোক, কিছু গান, ছড়া, পাঁচালি।
Customers' review
Reviews
Be the first to review ""