কল্পবিজ্ঞানের আঙ্গিকে এক মহাকাব্যিক উপন্যাসত্রয়ীর তৃতীয় এবং শেষ পর্ব এই উপন্যাসটি। যেহেতু এটি মালবিকা রায়ের লেখা ভ্রান্তি সিরিজের শেষ উপন্যাস, তাই এই পড়ার আগে প্রথম ও দ্বিতীয় খণ্ড পড়ে নেওয়া জরুরি।
কীভাবে ভালো আর মন্দের তীব্র সংঘাত ছড়িয়ে পড়ছে গোটা সৌরমণ্ডল জুড়ে, গ্রহ থেকে গ্রহান্তরে, তাই নিয়েই এই বইটির কাহিনি বিন্যাস। বিজ্ঞান যতই এগোক, সময় যতই পালটাক মানবসভ্যতা টিকে থাকে মানুষের মানবিক গুণগুলির উপর নির্ভর করে। বিজ্ঞানের সঙ্গে মানবিকতা যুক্ত না হলে তা যে শয়তানের হাতে কত বড় অস্ত্র হয়ে উঠতে পারে, সেটাই ব্যক্ত হয়েছে এই উপন্যাসটিতে। আর সেই শয়তানের সঙ্গে লড়াই করতেও লাগবে বিজ্ঞানের সাহায্য আর সঠিক প্রয়োগ। কোথায় গিয়ে পৌঁছবে সোমক মুখার্জি আর প্যাট্রিক ফিনস্টাইনের সম্মুখ যুদ্ধ আর তাতে কি সত্যিই নির্ধারিত হবে কোনো সুনির্দিষ্ট জয় পরাজয়? এই প্রশ্নগুলির উত্তর নিহিত আছে ভ্রান্তিবিলোপ বইটির পাতায় পাতায়।
Customers' review
Reviews
Be the first to review ""