আমরা সব শিখি। পড়াশোনা, রান্নাবান্না, এমনকি ছোট বেলায় হাত ধরে বাবা মা, হাঁটতে পর্যন্ত শিখিয়েছেন। এগুলো দরকারী তো বটেই কিন্তু তার থেকেও বড় দরকারি হল জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে শেখা। চারিদিকে সম্পর্ক ভাঙছো তাতে কেউ দোষ দেয় আধুনিকতার, কেউ ব্যস্ততার! কিন্তু সত্যি কি তাই? আগের জীবন যখন এত ব্যস্ত ছিল না তখন সব কাপল্ বা দম্পতি কি সুখী ছিলেন? নাকি সম্পর্কে থাকতে হয় তাই থেকেছেন। বিয়ের কিছুদিন যাবার পর, কেউ কেউ এক সন্তানের পর কারো কারো তো আবার বিয়ের পর থেকেই সংসারে অবনিবনা। কখনো কখনো তা চাপা দিয়ে অভ্যাস বশে সংসার করে যাওয়া! আবার কেউ কেউ ভেঙে বেরিয়ে আসেন এই গতানুগতিক বাঁধন। কিন্তু চাইলেই এই সাংসারিক সম্পর্কের ছোট ছোট জটিলতা কাটিয়ে ওঠা যায়! দুজন মানুষের একসঙ্গে থাকতে গেলে যে ভালোবাসা দরকার তাকে চাইলেই বাঁচিয়ে রাখা যায় জীবনের শেষ দিন পর্যন্ত। দাম্পত্য বা যৌথ সম্পর্ক এমনকি বিবাহিত জীবনের যৌনতাও উপভোগ করা যায় প্রতি পদে পদে। শুধু পদ্ধতি জানতে হবে। বিয়ের বা যৌথ জীবনের আগে থেকেই যদি জেনে নেওয়া যায়, ঠিক কী কী করলে সম্পর্ক একটা ভালো সম্পর্কে পরিণত হবে, কোন ভুল না করলেই দাম্পত্য চীর সজীব থাকবে, তার জন্য একটা প্রচেষ্টা 'ভালোবাসার ৭-সতেরো'। এই বইতে যৌথ জীবনে প্রবেশের আগে থেকেই কী করণীয় আর কী নয়, তা ছোট ছোট করে একত্রিত করা হয়েছে। যেগুলো জানলে আপনিও হয়ে উঠবেন 'হ্যাপিলি ম্যারেড', বিয়ের পঞ্চাশ বছর পরেও!
Customers' review
Reviews
Be the first to review ""