এখানে নদী যেন কুহকিনী, বাতাসে গেরুয়া আঁচল ওড়ানো এক নারী। বনাকীর্ণ তার দুই তীরের আলিঙ্গনে বাঁধা পড়ে আছে জল, খোলা চোখের মতো সাদা বালুচর। মহুলডিহা শহর ছাড়ালে ধু ধু টাঁড়ভূমি। দিগন্তে কেরাণ্ডিমাল পাহাড়ের সিল্যুয়েট। অরণ্য, খনি অঞ্চল, আদিবাসী জীবনের উপর ছায়া বিছিয়ে রাখা মহুল গাছেরা। কমলিকা এখানে এসে জড়িয়ে পড়েছে মানুষের লড়াই, তাদের সুখদুঃখের সঙ্গে। স্মৃতির মধ্যে জেগে আছে বাবলির ছোটবেলার কলকাতা শহর, তার কুহকিনী মায়া। কমলিকার চোখের সামনে খুলে যাচ্ছে মানুষকে পিছনে ফেলে রেখে উন্নয়নের পতাকা ওড়াবার কঠিন বাস্তব। নিজের সংসার, যেখানে কমলিকার পথ চেয়ে থাকে দুই শিশু আর কাজের পৃথিবী, যেখানে রোজ তার সঙ্গে চলে পাথর-জাগা পথ, এই দুইয়ের মধ্যে সংকটদীর্ণ জীবন তাকে শেখায় মানুষের জন্য হাতখানি বিনা শর্তে বাড়িয়ে রাখতে। নবীন কথাকারের নিপুণ কলমে এক জীবন্ত গদ্য-ভাস্কর্য এ গ্রন্থ।
Customers' review
Reviews
Be the first to review ""