বিশ্বসাহিত্যে। কল্পবিজ্ঞানের সূচনা যাঁর হাতে, সাহিত্যেব ইতিহাসে তাঁর নাম হয়তো থেকে যেত অন্য এক ক্ষুদ্র পরিচয়ে। নিতান্তই এক কবিপত্নী রূপে এক লাইনের উল্লেখ পেতেন তিনি। কিন্তু কবি পি. বি. শেলির স্ত্রী, শুধু এই পরিচয়ে আজ আর আবদ্ধ নয় মেরি শেলির নাম। যে-লেখা তিনি শুরু করেছিলেন টিন-এজার হিসেবে, যে-লেখা প্রকাশিত হয়েছে তাঁর একুশ বছরে পা দেবার আগে, সেই 'ফ্র্যাঙ্কেস্টাইন: অর দ্য মডার্ন প্রমিথিউস' নামের উপন্যাসটি রাতারাতিই দৃষ্টি কেড়ে নেয় সাহিত্যরসিক মহলের, মেরি শেলিকে করে পরিচিত তথা প্রতিষ্ঠিত। বিচ্ছিন্নভাবে কল্পবিজ্ঞানের আভাস রয়েছে এমন রচনা এর আগেও হয়তো প্রকাশিত হয়েছে, তবু সামগ্রিকতার বিচারে মেরি শেলির 'ফ্র্যাঙ্কেস্টাইন' উপন্যাসের মধ্য দিয়েই বিশ্বসাহিত্যে কল্পবিজ্ঞান-সাহিত্যের জয়যাত্রার শুরু-এ-কথা আজ বলা যেতে পারে। মেরি শেলির উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮১৮ সালে। সেই মুহূর্তে অবশ্য 'সায়েন্স ফিকশন' শব্দবন্ধের আবিষ্কার হয়নি।
Customers' review
Reviews
Be the first to review ""