অল্পবিজ্ঞানগল্পবিজ্ঞানকল্পবিজ্ঞান... অল্পবিজ্ঞান আর
গল্পবিজ্ঞানের মিশেল দিয়ে তৈরি কল্পবিজ্ঞান। সহজ কথায় এভাবেই বোধহয় ব্যাখ্যা করা যায় কল্পবিজ্ঞান-কাহিনিকে। বিজ্ঞানকে কেন্দ্রবিন্দু করে গড়ে ওঠা আকর্ষণীয় এক কল্পকাহিনি ১৮১৮ সালে কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। উপন্যাসটির নাম ফ্র্যাঙ্কেনস্টাইন: অর, দ্য মডার্ন প্রমিথিউস। লেখিকা মেরি ওলস্টোনক্র্যাফট শেলি- প্রখ্যাত ইংরেজ কবি পি বি শেলির স্ত্রী। টিন-এজার হিসেবে উপন্যাসটি লেখার কাজ শুরু করেছিলেন মেরি শেলি, আর সেটি বই হয়ে বেরোয় তিনি একুশ পেরনোর আগেই। উপন্যাসটির কিশোর-সংস্করণ 'ফ্র্যাঙ্কেনস্টাইন' নামে সুপ্তরিচিত। আজ, একুশ শতকের দোরগোড়ায় পৌঁছেও এই উপন্যাসটির জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এইভাবেই পাশ্চাত্য সাহিত্যে একটি নতুন শাখা জন্ম নিয়েছিল ১৮১৮ সালে। আর বাংলা সাহিত্যে এ-জাতীয় গল্পের প্রচলন ১৮৯৬ সালে-স্বয়ং আচার্য জগদীশচন্দ্র বসুর কলমে। পরে বহু নামী-দামি লেখক নিয়মিত চর্চায় এই শাখাকে সমৃদ্ধ করেছেন। বড়দের উপযুক্ত কল্পবিজ্ঞান যেমন লেখা হয়েছে, তেমনই রচিত হয়েছে কিশোর-কিশোরীদের উপযোগী কল্পবিজ্ঞান।
Customers' review
Reviews
Be the first to review ""