এই কাহিনির কেন্দ্রীয় চরিত্র আরোহণের ভিতর দু'জন মানুষ বাস করে। একজন প্রবল উচ্চাকাঙ্ক্ষী, বাণিজ্য-যশপ্রার্থী যুবক আর অন্যজন... পথিক। যখনই আরোহণের জাগতিক বিষয়ের প্রতি লিপ্সা মাত্রা ছাড়ায়, পথিক এসে দখল নেয় আরোহণের। মেঠো সুর বাজায় মোহনবাঁশিতে আর তারপর সমস্ত কাজ ভুলিয়ে আরোহণকে ছুটিয়ে বেড়ায় অজানা কোন গ্রাম-নগর-পথে-প্রান্তরে।
আরোহণ ভালবাসে তার স্বপ্নের নারী ড্যাফোডিলকে। কিন্তু ড্যাফোডিল কি সেই ভালবাসায় সাড়া দেয় নাকি গোপনে তার মনে গড়ে ওঠে পথিকের ঘরবাড়ি?
কাহিনি জুড়ে বিচিত্র চরিত্রের সমাহার- আমেরিকা ফেরত বিজনেস টাইকুন জ্যোৎস্নাময়, অসহায় বৃদ্ধ হিমবন্ত, তাঁর দুই ছেলে রজত-রোহিত, ভাগ্যহীন দম্পতি মানিক-চন্দনা।
একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে জেনেও কোন অলীক মায়ায় মানুষ আঁকড়ে থাকতে চায় পরিবার, প্রিয়জন... ইট কাঠ পাথরের বসতবাড়ি? চলে যাওয়ার পরেও সাজানো বাগানের কী হবে তাই নিয়ে কেন চলে নিভৃত অন্তর্দহন?
এমন সব চিরায়ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে মানবিক এই উপন্যাস।
Customers' review
Reviews
Be the first to review ""