কার্যত ১৯২২ সালের জন্মলগ্ন থেকেই আনন্দবাজার পত্রিকা তার দীর্ঘ ইতিহাসে কেবল বাংলা ভাষায় সংবাদ পরিবেশনায় এবং বিশ্লেষণে অগ্রণীর ভূমিকা পালন করেনি, বাংলার সাহিত্য সংস্কৃতির ভুবনে তার ভূমিকা এবং গুরুত্ব সর্বজনস্বীকৃত। এই ভূমিকা বহুমাত্রিক; প্রকাশনা, পৃষ্ঠপোষণা, সমালোচনা-বিভিন্ন দিক থেকে আনন্দবাজার পত্রিকা সাহিত্য সংস্কৃতির প্রসারে এবং উৎকর্ষ বিধানে সক্রিয় থেকেছে। সেই ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হল ছোটগল্প প্রকাশ। প্রথম যুগ থেকেই এই পত্রিকায় প্রথম সারির ছোটগল্পকারদের সৃষ্টি নিয়মিত প্রকাশিত হয়েছে, পাশাপাশি সানন্দে বরণ করে নেওয়া হয়েছে সম্ভাবনাময় নতুন স্রষ্টাদের। রবীন্দ্রনাথ থেকে শুরু করে কার্যত সমস্ত অগ্রণী সাহিত্যিকের ছোটগল্প প্রকাশিত হয়েছে এই পত্রিকার পাতায়; শরৎচন্দ্র ব্যতিক্রম, তবে বিরল ব্যতিক্রম। কেবল শারদীয়া বা অন্যান্য বিশেষ সংখ্যাতেই নয়, দশকের পর দশক আনন্দবাজার পত্রিকায় সারা বছর নিয়মিত ছোটগল্প প্রকাশিত হয়েছে রবিবাসরীয় বিভাগে। রবিবার কেবল অবকাশযাপনের দিন নয়, ব্যস্ত কর্মজীবনের প্রাত্যহিকতা থেকে মানসিক মুক্তিরও দিন। আর, সংস্কৃতিমনস্ক, রুচিমান বাঙালির মুক্ত মন বরাবরই তার খোরাক খুঁজেছে সৃষ্টির ভুবনে। রবিবাসরীয় আনন্দবাজার বাঙালি মনের সেই দাবি মেটাতে নিরবচ্ছিন্ন ভাবে যত্নবান। ছোটগল্পের নিয়মিত প্রকাশনাও সেই তাগিদ
Customers' review
Reviews
Be the first to review ""