সমস্যাটা পুরনো, কিন্তু যে-দৃষ্টিভঙ্গি থেকে তার বিশ্লেষণ-তা সর্বাংশে নতুন। আধুনিক জীবন ও মানসিকতার সঙ্গে যুক্তিহীন প্রথা ও সংস্কারের বিরোধ নিজস্ব এক দৃষ্টিকোণ থেকে নানাভাবে নেড়েচেড়ে দেখতে আগ্রহী শক্তিমান তরুণ লেখক আবুল বাশার। বিশেষত, মুসলমান সমাজের বিবাহ, বিচ্ছেদ ও বহুবিবাহের সমস্যাকে। এই সংকলনের সুদীর্ঘ তিনটি গল্পে সমাজের ভিন্ন-ভিন্ন স্তরে এই সমস্যাকে স্থাপন করে তার প্রতিক্রিয়ার স্বরূপটি দেখতে চেয়েছেন আবুল বাশার। দেখতে চেয়েছেন, আলাদা-আলাদা প্রেক্ষাপটে কীভাবে বদলে যায় এই সমস্যার তাতপর্য, কীভাবে তালাক-ঈদ্দত-তহলীলের জটিল পাকে নিরন্তর নিষ্পেষিত নারী-সমাজ, কীভাবে ধর্ম হয়ে ওঠে এক কূট তামাশা। শেষাবধি তাঁর কাহিনীতে অবশ্য আন্তর্জাতিক ও আন্তর্জাগতিক সমস্যারই প্রতিফলন। কোথাও তা গ্রীক-ট্র্যাজেডির মর্মান্তিকতায় আচ্ছন্ন, কোথাও-বা তা বিশুদ্ধ কোরানের আয়াতে মন্দ্রিত। শুধু নারী নয়, পুরুষও কীভাবে শৃঙ্খলিত, এ-সংকলনের আশ্চর্য তিনটি কাহিনীতে তারও অনন্য পরিচয়।
Customers' review
Reviews
Be the first to review ""