চিকিৎসক দাপতি উজান এবং জাগরীর কলেজ জীবনের প্রথম দিন থেকে প্রেম। একসঙ্গে ওরা পড়াশুনো এবং বামপন্থী রাজনীতিও করেছে। পরবর্তীকালে উজান কলকাতার এক নম্বর শিশুবিশেষজ্ঞ এবং পুরোদস্তুর কর্পোরেট চিকিৎসক। জাগরী নিজেকে যুক্ত রেখেছে নবোদয় হাসপাতালের সঙ্গে, যেটির পরিচালন ক্ষমতা অতি বাম মনোভাবাপন্ন চিকিৎসকদের হাতে। ওদের একমাত্র সন্তান রোহনের হাঁপানি আছে। মধ্যবয়সে এসে উজান আর জাগরীর দাম্পত্য এসে দাঁড়িয়েছে খাদের কিনারে। বাইরে থেকে দেখলে মনে হয় মূলে আছে আদর্শগত সংঘাত, কিন্তু দু'জনেই জানে, তাদের সম্পর্ক মরে যাচ্ছে। ভালবাসা আবার খুঁজে নেওয়ার জন্যে দু'জনে পুরী বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে। সেই সময়েই পুরীতে আছড়ে পড়ছে সাইক্লোন ফণী।
আদর্শের, সম্পর্কের আর প্রকৃতির ঘূর্ণিঝড় থেকে উজান আর জাগরী কি বেরোতে পারবে?
Customers' review
Reviews
Be the first to review ""