কাশে ঘটতে থাকা নানা ধরনের অপরাধ আকর্ষণ করে শতদলকে। তার অনুসন্ধিৎসু মন রহস্যের জট ছাড়াতে ছাড়াতে এগোতে থাকে নির্ভুল সিদ্ধান্তের দিকে। বিচিত্র তার অভিজ্ঞতা। কখনও ভারতের সীমান্ত শহর তাওয়াং, কখনও শহরের অভিজাত বাড়ি। কখনও নাট্যদলের আকস্মিক মৃত্যুর সাক্ষী, কখনও বা সাধারণ ঘরোয়া সমস্যায় জড়িয়ে পড়া-সবেতেই তার সমান মনোযোগ, অসীম উৎসাহ। প্রতিটি ঘটনাই শুরু হয় সাধারণভাবে। তারপর আচমকা গতিপথ বদলে শেষ হয় অপ্রত্যাশিতভাবে। শতদলের সঙ্গে সঙ্গে রহস্যের কুয়াশা সরাতে সরাতে পাঠকও এগিয়ে চলে শেষ দৃশ্যের দিকে কারণ এইসব ঘটনার কুশীলব তার চেনা মানুষ। চেনা সমাজ। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান এই সাত রহস্য নিঃসন্দেহে বাংলা গোয়েন্দা সাহিত্যে এক সমৃদ্ধ সংযোজন।
Customers' review
Reviews
Be the first to review ""