দু'হাজার পাঁচ থেকে দু'হাজার পনেরো সময়কালের মধ্যে লেখা এই পঞ্চাশটি গল্প প্রকাশিত হয়েছে দেশ, সানন্দা, উনিশ কুড়ি, রবিবাসরীয় আনন্দবাজার, এবেলা প্রভৃতি বিভিন্ন পত্রিকায়। নানান স্বাদের এই গল্পগুলি বহুমাত্রিক। অল্প বয়সিদের প্রেমের গল্প থেকে শুরু করে দাম্পত্যের টানাপোড়েন, বৃদ্ধ বয়সের নিঃসঙ্গতা বিভিন্ন বিষয় উঠে এসেছে একেকটি গল্পে। আছে থ্রিলার এবং কল্পবিজ্ঞানের গল্প। জীবন থেকে উঠে আসা চরিত্রগুলি এক লহমায় পাঠককে বাস্তব সত্যের মুখোমুখি করে দেয়। সার্থক ছোটগল্পের মহিমা সেখানেই। দেশ পত্রিকার সাহিত্য প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত দু'টি গল্পও আছে এই সংকলনে।
Customers' review
Reviews
Be the first to review ""