কৌশিক সেনের জন্ম ১৯৬৩ সালে, কর্মজীবনের পথে তাঁর যাত্রা শুরু হয়েছিল কলকাতা ন্যাশন্যাল মেডিক্যাল কলেজ থেকে। এম-ডি ডিগ্রি নেবার পরে প্রায় পাঁচ বছর ভারতীয় রেলের মেডিক্যাল অফিসার ছিলেন তিনি। বাংলা সাহিত্যপাঠের প্রেরণা পেয়েছেন বাবা-মায়ের কাছে, তারই সঙ্গে এসেছে নাটক ও রাজনীতির প্রতি আগ্রহ। ১৯৯৩ সালে উচ্চতর শিক্ষার সন্ধানে আমেরিকা যাত্রা, সেই থেকে অভিবাসী জীবনের শুরু। স্ত্রী অনন্যা এবং প্রাপ্তবয়স্ক তিনটি সন্তান নিয়ে তাঁর সংসার যুক্তরাষ্ট্রের র্যালে শহরে।
ডক্টর কৌশিক সেন একজন হিমাটোলজিস্ট ও অঙ্কোলজিস্ট, রক্তের বিভিন্ন অসুখ এবং ক্যানসার তাঁর চর্চিত বিষয়। ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ক্যানসার সেন্টারে তাঁর প্র্যাকটিস এবং অধ্যাপনা। উৎসাহ রয়েছে রাজনীতি, ভ্রমণ, ফটোগ্রাফি এবং বাংলা থিয়েটারচর্চায়।
কৌশিক নিয়মিত লিখেছেন দেশ, সানন্দা ও কৃত্তিবাস পত্রিকা, বিভিন্ন পূজাসংখ্যা এবং পরবাস আন্তর্জাল পত্রিকায়। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে ছয়টি উপন্যাস, একটি করে নাটক ও গল্প সংকলন, কবিতার এবং প্রবন্ধের বই।
Customers' review
Reviews
Be the first to review ""