কবির হাতের গদ্যের এমনিতেই আলাদা একটা স্বাদ। তার মধ্যে বয়সে তরুণ তবু একালের অগ্রণী কবিদের অন্যতম জয় গোস্বামীর হাতে গদ্য তাঁর কবিতার মতোই গূঢ়, গভীর, চোখ-ঝলসানো। সেই গদ্যেই চার-চারটি বড় মাপের ব্যক্তিগত প্রবন্ধ নিয়ে জয় গোস্বামীর এই প্রথম নিবন্ধগ্রন্থ।
যে-চারটি রচনা এই বইতে, তার একটিতে জয় গোস্বামী পাঠকের সামনে মেলে ধরেছেন নিজের কবিতা লেখার প্রেরণার জগৎ। শুনিয়েছেন নিজেরই জীবনের নানান টুকরো, বেঁচে থাকার নানা অভিজ্ঞতা; এমন-কী স্বপ্নেরও। মৃত্যু, অসুখ, লোভ, প্রেমের এক বর্ণাঢ্য চালচিত্র। আরেকটি লেখায় জয় গোস্বামী শুনিয়েছেন রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা, কীভাবে পরিবারেরই একজন হয়ে আশৈশব তাঁর সঙ্গে মিশেছিলেন রবীন্দ্রনাথ- সেই অভিজ্ঞতার ইতিবৃত্ত। 'শরতে আজ কোন্ অতিথি'র উপজীব্য ছেলেবেলার শরৎকাল, পরীক্ষার দিনগুলি-রাতগুলি, বাল্যপ্রেম। প্রেম বিষয়ে নিজস্ব ধারণা ও অভিজ্ঞতার ভিত্তিতে লেখা এ-গ্রন্থের নাম-প্রবন্ধটি। তাঁর কবিতার মতোই আকর্ষক এই গদ্যগ্রন্থ।
Customers' review
Reviews
Be the first to review ""